কারকুমা ইমিউন প্লাস (Karkuma Immune Plus)
বিএসটিআই পিসিআর নম্বর: ১৮
কারকুমা ইমিউন প্লাস একটি ফাংশনাল ফুড প্রোডাক্ট, যা মূলত শরীরের ইমিউন সিস্টেম এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর সকল উপাদান ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA) অর্গানিক সার্টিফাইড।
উপাদানসমূহ
এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও অর্গানিক উপাদানে তৈরি। এর মূল উপাদানগুলো হলো:
অর্গানিক কারকিউমিনস
অর্গানিক টারমারিক পাউডার
অর্গানিক জিঞ্জার অয়েল
অর্গানিক ক্লোভ অয়েল
অর্গানিক সিনামন অয়েল
অর্গানিক ব্ল্যাক পেপার অয়েল
ক্যাপসুল শেল: জিলোটিন
মূল বৈশিষ্ট্যসমূহ
উন্নত বায়োঅ্যাভেইলেবিলিটি: কারকিউমিনের কার্যকারিতা বৃদ্ধির জন্য এতে অর্গানিক ব্ল্যাক পেপার নির্যাস ব্যবহার করা হয়েছে।
নভেল টেকনোলজি: ডিহাইড্রেশন প্রযুক্তির মাধ্যমে উপাদানের সর্বোচ্চ গুণমান এবং বায়োঅ্যাক্টিভ-মলিকিউলের সতেজতা নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক মান: এই পণ্যটি USDA Organic, ISO 22000:2018, Codex (FAO/WHO) GMP সার্টিফাইড এবং US-FDA রেজিস্টার্ড কারখানায় উৎপাদিত।
স্বাস্থ্য উপকারিতা
১. শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট: এটি শরীরের ফ্রি র্যাডিক্যাল দূর করতে এবং কোষের ক্ষয় রোধ করতে অত্যন্ত কার্যকর।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি শরীরের Dendritic cells, Macrophages এবং Lymphocytes-এর মতো ইমিউন সিস্টেমের উপাদানগুলোকে সক্রিয় রাখে।
৩. লিভারের সুরক্ষা: অ্যালকোহল, ড্রাগস বা পরিবেশ দূষণের কারণে সৃষ্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
ব্যবহারবিধি ও সতর্কতা
সেবনবিধি: প্রতিদিন ২ টি করে ক্যাপসুল দিনে ২ বার অথবা চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা: গর্ভবতী বা প্রসূতি মায়েদের জন্য এটি প্রযোজ্য নয়।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
প্যাকেজিং তথ্য
পরিমাণ: প্রতি বোতলে ১২০টি ক্যাপসুল।
প্রস্তুতকারক: অর্গানিক নিউট্রিশন লিমিটেড।