কারকুমা অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার
বিএসটিআই পিসিআর নম্বর: ৩৬৮
কারকুমা অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার একটি ফাংশনাল ফুড প্রোডাক্ট, যা ইমিউন সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর সকল উপাদান ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (USDA) অর্গানিক সার্টিফাইড, যা সংগৃহীত হয়েছে পৃথিবীর বিভিন্ন নির্ভরযোগ্য উৎস হতে।
মূল বৈশিষ্ট্যসমূহ:
উপাদানসমূহ: অর্গানিক কারকিউমিন্স, অর্গানিক টারমারিক পাউডার এবং অর্গানিক ব্ল্যাক পেপার অয়েল।
বায়োঅ্যাভেইলেবিলিটি: এই প্রোডাক্টের কার্যকারিতা বৃদ্ধির জন্য এতে অর্গানিক ব্ল্যাক পেপার নির্যাস সংযুক্ত করা হয়েছে।
নোভেল টেকনোলজি: উন্নত অভিনব পদ্ধতি ও ডিহাইড্রেশন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপাদানের সর্বোচ্চ কার্যকারিতা এবং বায়োঅ্যাক্টিভ মলিকিউলের স্বকীয়তা নিশ্চিত করা হয়েছে।
পণ্য ও উৎপাদন মান:
কাঁচামাল: USDA অর্গানিক সার্টিফাইড।
উৎপাদন ব্যবস্থা: আমাদের কারখানা USDA অর্গানিক, ISO 22000:2018, Codex (FAO/WHO) GMP সার্টিফাইড এবং US-FDA রেজিস্টার্ড।
কার্যকারিতা: উন্নত মানের বায়োঅ্যাক্টিভ উপাদানের সঠিক সংমিশ্রণ পণ্যটিকে করেছে উচ্চ মানসম্পন্ন ও অধিক কার্যকর।
প্রধান উপকারিতা:
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে।
হজম শক্তি বৃদ্ধি করে।
ব্যবহারবিধি ও সতর্কতা:
সেবনবিধি: ১ চামচ (প্রায় ২ গ্রাম) পরিমাণ গরম পানি, দুধ অথবা চায়ের সাথে ভালো করে মিশিয়ে সেবন করুন। দৈনিক ২ বার অথবা চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শমত সেবনযোগ্য।
সতর্কতা: এটি শুধুমাত্র খাওয়ার জন্য, বাহ্যিক ব্যবহারের জন্য নয়। গর্ভবতী বা প্রসূতি মায়েদের জন্য এটি প্রযোজ্য নয়।
পার্শ্ব প্রতিক্রিয়া: ব্যবহৃত উপকরণসমূহ সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ যা এশিয়ায় শত বছর ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
প্যাকেজিং ও সংরক্ষণ:
পরিমাণ: প্রতি বোতলে রয়েছে ৮০ গ্রাম পাউডার।
সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।
প্রস্তুতকারক:
অর্গানিক নিউট্রিশন লিমিটেড
নিউট্রিশন এন্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট